ॐ ধ্বনির স্বরূপ

ॐ ধ্বনির ক্ষেত্রে যুগ যুগ ধরে নানান মতের প্রকাশ ঘটেছে। তবে সমস্ত মতই সৃষ্টির মূল উৎসের সাথে সংশ্লিষ্ট হিসেবে বলা হয়েছে। তাই ॐ ধ্বনির গুরুত্ব অপরিসীম।

ॐ ধ্বনির ক্ষেত্রে বলা হয়- অ+উ+ম এই তিন অক্ষরের সংযুক্তি করণের ধ্বনি।
এক ভাবে বলা হয়, সৃষ্টি, স্থিতি ও লয়ের প্রতীক, এক এক অক্ষরের দ্বারা ব্রক্ষ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সংযুক্ত করণের প্রতীক ॐ।

অন্য ভাবে বলা হয়, আমারা শব্দ উচ্চারণের ক্ষেত্রে, যে শব্দই উচ্চারণ করি না কেন আমাদের জিহ্বা, তালু ও ঠোঁটের মাধ্যমে অ+উ+ম এই ধ্বনির মাধ্যমে উচ্চারিত হয়, সমস্ত শব্দ। তাই বলা হয় শব্দ সৃষ্টির ক্ষেত্রে মূল ॐ ধ্বনি।

অন্য ভাবে বলা হয়, বিশ্ব ব্রক্ষ্মান্ডে যেমন সৃষ্টির মূল গতি, ঠিক তেমনই বিশ্ব শক্তির নিয়মে সমস্ত জগত সংসারে ও আমাদের দেহেও প্রতিনিয়ত ক্রিয়া করে চলেছে গতি, যা স্পন্দন ও কম্পন রূপে প্রতিমুহূর্তে সৃষ্টি, স্থিতি ও লয়ের ভূমিকা পালন করে চলেছে।
সেই গতির শব্দ ॐ ধ্বনির আকারে প্রতিমুহূর্ত ধ্বনিত হয়ে চলেছে সমগ্র ব্রক্ষ্মান্ডে যার স্বরূপ হিসেবে আমাদের মধ্যেও।

সৃষ্টির গতির পবিত্র ধ্বনি ॐ, মন শান্ত হলে ,এই ধ্বনি সর্বত্র শোনা যায়, কখনও বাহিরে কখনও নিজের ভেতরে। এই ধ্বনি সৃষ্টির মূল, তাই পবিত্র ও পূজনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *